Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

ন্যাক মূল্যায়নে ‘এ’ গ্রেড পেল ভাঙড় মহাবিদ্যালয়

ন্যাক মূল্যায়নে ‘এ’ গ্রেড পেল ভাঙড় মহাবিদ্যালয়
  • ১৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: এর আগে মিলেছিল ‘বি প্লাস প্লাস’। এবার ন্যাক মূল্যায়নে  ‘এ’ গ্রেড পেল ভাঙড় মহাবিদ্যালয়। জানুয়ারির শুরুতে ন্যাকের একটি প্রতিনিধি দল কলেজ পরিদর্শনে এসেছিল। একাধিক বিষয় পর্যবেক্ষণ করে এবং সবকিছু বিচার করে তারা নম্বর প্রদান করে। দলের সদস্যরা কলেজের সার্বিক পঠন-পাঠন সহ অন্যান্য বিষয় নিয়ে সন্তুষ্ট হয়েছিল তা মূল্যায়ন গ্রেড প্রমাণ করে দিচ্ছে বলে বক্তব্য সবার। অধ্যক্ষ বীরবিক্রম রায় বলেন, ‘বিষয়টি মোটেই সহজ ছিল না। গত কয়েক বছর ধরে আমরা কোয়ালিটির উপর গুরুত্ব দিয়েছি। তার ফলস্বরূপ এই পুরস্কার। এর ফলে আমরা আপ্লুত ও গর্বিত।’
Advertisement
সম্পর্কিত সংবাদ