Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনের হস্টেল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার

নিউটাউনের হস্টেল থেকে পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: নিউটাউন ক্যাম্পাসের হস্টেল থেকে উদ্ধার হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের এক স্নাতকোত্তর পড়ুয়ার ঝুলন্ত মৃতদেহ। সোমবার রাতে ছেলেদের হস্টেলের ১৯ তলার একটি ঘর থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিস জানিয়েছে, মৃতের নাম আব্দুর রহমান (২৪)। তাঁর বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগরে। বর্তমানে তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসে পাঠরত ছিলেন। তিনি স্নাতকোত্তরের প্রথম বর্ষের পড়ুয়া ছিলেন। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে টেকনোসিটি থানার পুলিস। তবে কী কারণে তিনি আত্মঘাতী হলেন, তা স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।পুলিস সূত্রে জানা গিয়েছে, পড়াশোনায় ভালো ছিলেন তিনি। পাশাপাশি, কবাডি খেলাতেও দক্ষ ছিলেন। একাধিকবার রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশও নিয়েছেন। সোমবার রাতে আব্দুর খাবার খেতে যাননি। তাঁর এক সহপাঠী রুমের কাছে গিয়ে দেখেন, ভিতর থেকে দরজা বন্ধ। জানালা দিয়ে ভিতরে উঁকি মারতেই তিনি হতবাক হয়ে যান। দেখেন, গলায় ফাঁস দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছেন ওই ছাত্র।  
Advertisement
সম্পর্কিত সংবাদ