Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউটাউনে গাড়ির ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু, চাঞ্চল্য

নিউটাউনে গাড়ির ধাক্কায় প্রৌঢ়ের মৃত্যু, চাঞ্চল্য
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সাতসকালে নিউটাউনের আনন্দপল্লি এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। মৃতের নাম সন্তোষ ব্রহ্ম (৫২)। তিনি ওই এলাকারই বাসিন্দা। তাঁর পরিজনেরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার সকালে চা খেতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। রাস্তার পাশ দিয়েই হেঁটে যাচ্ছিলেন। আচমকাই পিছন থেকে একটি গাড়ি সজোরে তাঁকে ধাক্কা মেরে চলে যায়। তড়িঘড়ি গুরুতর জখম অবস্থায় ওই প্রৌঢ়কে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। পলাতক ঘাতক গাড়িটির খোঁজও শুরু হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ