Bartaman Logo
২০ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিউ বারাকপুরে বাড়িতে আগুন

নিউ বারাকপুরে বাড়িতে আগুন
  • ৮ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: শুক্রবার দুপুরে আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গেল একটি বসতবাড়ি। গৃহস্থালির আসবাবপত্র সহ নানা সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় তা ছড়িয়ে পড়েনি। দমকল কর্মীদের অনুমান, শটশার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা।
Advertisement
জানা গিয়েছে, নিউ বারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া তালপুকুর রোডের বাড়িতে আচমকা আগুন লাগে। সেই সময় বাড়িতে কেউ ছিল না। পরিবারের বেশিরভাগ সদস্য কাজে বেরিয়ে গিয়েছিলেন। বৃদ্ধা থাকলেও তিনি বাড়ি লাগোয়া শৌচালয়ে গিয়েছিলেন। প্রতিবেশীরা সুইচ বোর্ড থেকে আগুন ও ধোঁয়া বের হতে দেখে দৌড়ে আসেন। বালতিতে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এরপর দমদকল কর্মীরা ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
Advertisement
সম্পর্কিত সংবাদ