Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নেত্রী বললেই চেয়ারম্যান পদ ছাড়ব: স্বপন সাহা

নেত্রী বললেই চেয়ারম্যান পদ ছাড়ব: স্বপন সাহা
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নাগরাকাটা: ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের অনুগত  সৈনিক। মমতা বন্দ্যোপাধ্যায় অথবা দল যেদিন আমাকে বলবে চেয়ারম্যান পদ ছেড়ে দিতে, সেদিনই ছেড়ে দেব। আমি কোনও দিন দল বিরোধী কাজ করিনি। আগামী দিনেও করব না।’ মঙ্গলবার দুপুরে মাল পুরসভায় সাংবাদিক বৈঠক করে একথা বলেন পুর চেয়ারম্যান স্বপন সাহা। মাল পুরসভার চেয়ারম্যান স্বপনের বিরুদ্ধে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ উঠতেই দল তাঁকে সাসপেন্ড করে। এরপর দল থেকে পুরসভার পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ভাইস চেয়ারম্যান উৎপল ভাদুড়িকে। কিন্তু স্বপন সাহা চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেননি। তাতে পুরসভা পরিচালনার ক্ষেত্রে সমস্যা হচ্ছে দাবি করে সম্প্রতি ওই পদে না থাকার কথা জনিয়ে পদত্যাগ করেন উৎপলবাবু। সোমবার তৃণমূলের জলপাইগুড়ি জেলার এক শীর্ষ নেত্রী পুরসভার আটজন কাউন্সিলারকে নিয়ে বৈঠক করে স্বপনবাবুর শিবির থেকে বেরিয়ে আসার নির্দেশ দেন। এমনকী তাঁদের বলা হয় যাঁকেই চেয়ারম্যান করা হবে তাঁকে সমর্থন জানাতে হবে। আর এটা নিয়েই গুঞ্জন শুরু হয়েছে শহরে। তাহলে কি তাঁকে সরিয়ে দেওয়া হবে, সেটা জানতে পেরে স্বপনবাবু সাংবাদিক বৈঠক করলেন।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ