Bartaman Logo
২৭ মে, ২০২৬

নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার শঙ্কা

নতুন এলাকায় দাবানল ছড়িয়ে পড়ার শঙ্কা
  • ১৬ জানুয়ারি, ২০২৫ ০০:০০
লস এঞ্জেলস: মাঝে কিছুটা শান্ত হয়েছিল বাতাস। এই আবহে লস অঞ্জেলসের দাবানল নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা চালাচ্ছিল দমকল। তবে মঙ্গলবার থেকে ফের শুরু হল ঝোড়ো হাওয়া। সঙ্গী শুকনো আবহাওয়া। বিশেষজ্ঞ মহলের আশঙ্কা, এই পরিস্থিতিতে ফের নতুন অঞ্চল গ্রাস করবে দাবানল। সাংবাদিক সম্মেলনে লস এঞ্জেলস দমকল বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রাউলি বলেন, ‘ফের শুরু হল প্রাণঘাতী ঝোড়ো হাওয়া।’ এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের জেরে ইতিমধ্যে ২৫ জনের মৃত্যু হয়েছে। পুড়ে ছাই হয়ে গিয়েছে ১২ হাজারের বেশি বাড়ি। ঘরছাড়া দেড় লক্ষের বেশি মানুষ। ইতিমধ্যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একাধিক পরিবারকে ঘর ছাড়ার জন্য তৈরি থাকতে বলেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার লস এঞ্জেলস প্রদেশের শেরিফ রবার্ট লুনা জানান, এখন পর্যন্ত ২৪ জনের হদিশ পাওয়া যায়নি। তাই মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
Advertisement
সম্পর্কিত সংবাদ