Bartaman Logo
২৭ মে, ২০২৬

নতুন বছরের শুরুতেই বাংলা সহ ৭ রাজ্যে বিজেপির সভাপতি বদল

নতুন বছরের শুরুতেই বাংলা সহ ৭ রাজ্যে বিজেপির সভাপতি বদল
  • ৩০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাংলায় বিজেপি সভাপতি বদল ঘিরে জল্পনা চলছেই। তার সঙ্গে এবার জুড়ল আরও ছ’টি রাজ্য—মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাত, ঝাড়খণ্ড এবং জম্মু-কাশ্মীরের নামও। জানা গিয়েছে, মকর সংক্রান্তির পরেই এরাজ্যের পাশাপাশি আরও ছ’টি রাজ্যে বিজেপি সভাপতি বদল হচ্ছে। ১৫ জানুয়ারির অব্যবহিত পরেই এই সংক্রান্ত ঘোষণা করবে দলের শীর্ষ নেতৃত্ব। শুধু তাই নয়, তার মাসখানেক পরেই নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করতে পারে পদ্মপার্টি। 
Advertisement
রবিবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় দপ্তরে সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। উপস্থিত ছিলেন সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) সহ অন্যান্য রাজ্য নেতারা। সেখানেই এই বিষয়ে সুস্পষ্ট নির্দেশিকা তৈরি হয়েছে বলে এদিন রাজনৈতিক সূত্রে দাবি করা হয়েছে। বিজেপির ‘এক ব্যক্তি, এক পদ’ নীতি মেনে সভাপতির দায়িত্ব থেকে সরতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ নাড্ডাকেও। আগামী ২০ ফেব্রুয়ারির পর বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা হবে বলে দলীয় সূত্রে খবর।
সম্পর্কিত সংবাদ