Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সুনুড়ি বিবেকানন্দ সেবা সঙ্ঘের অনুষ্ঠান  

নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সুনুড়ি বিবেকানন্দ সেবা সঙ্ঘের অনুষ্ঠান
 
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাঁতুড়ি ব্লকের সুনুড়ি বিবেকানন্দ সেবা সঙ্ঘের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নেতাজির জীবন ও আদর্শকে সামনে রেখে এলাকার কচিকাঁচাদের নিয়ে প্রভাতফেরি হয়। অনুষ্ঠানে ক্লাবের সম্পাদক মিঠুন রায়, সভাপতি কিশোর রায়, কোষাধ্যক্ষ কল্যাণ ধীবর প্রমুখ উপস্থিত ছিলেন।
Advertisement
ক্লাবের তরফে সারাদিন ধরে অঙ্কন, গ্রুপ ক্যুইজ, কবিতা আবৃত্তি, শঙ্খ ও নৃত্য প্রতিযোগিতা হয়। পাশাপাশি দেশাত্মবোধক গানে ও ভাষণে নেতাজিকে স্মরণ করা হয়। বহু মানুষ অনুষ্ঠানে শামিল হন। উৎসব কমিটির তরফে জানানো হয়েছে, নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ১২ বছর ধরে এলাকার সকলকে নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে। অন্যান্য বছর একদিনের অনুষ্ঠান করা হয়। এবার দু’দিন ধরে অনুষ্ঠান চলবে। প্রথম দিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের দ্বিতীয় দিন পুরস্কৃত করা হবে। দ্বিতীয় দিন লোকশিক্ষার জন্য রাতে একটি সামাজিক যাত্রাপালার আয়োজন করা হয়েছে। কল্যাণবাবু বলেন, সারা দিন ধরে অনুষ্ঠান চলায় উৎসবের আমেজ তৈরি হয়েছিল। অনুষ্ঠানে সমস্ত সংস্কৃতিমনষ্ক মানুষ সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। • নিজস্ব চিত্র
 
Advertisement
সম্পর্কিত সংবাদ