Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিতুড়িয়ায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, জখম ২ চালক

নিতুড়িয়ায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, জখম ২ চালক
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, রঘুনাথপুর: রবিবার নিতুড়িয়া থানার মুর্গাবনী মোড়ের অদূরে (মধুকুণ্ডা ব্রিজের কাছে) দুটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি লরি রাস্তার ধারে উল্টে যায়। অপর লরির চালক গাড়ির মধ্যে আটকে পড়ে। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে যায়। স্থানীয় বাসিন্দাদের প্রচেষ্টায় দীর্ঘ এক ঘন্টা পর লরিতে আটকে পড়া চালককে উদ্ধার করা সম্ভব হয়। দুই লরির চালককে গুরুতর জখম অবস্থায় হাড়মাড্ডি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সড়বড়ি-বাঁকুড়া রাজ্য সড়কের উপর দুর্ঘটনাটি ঘটে। একটি লরি সড়বড়ি থেকে মধুকুণ্ডার দিকে যাচ্ছিল। অপর লরিটি সড়বড়ির দিকে আসছিল। মুর্গাবনীর কাছে লরিগুলি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনায় দুটি লরি ক্ষতিগ্রস্ত হয়। মধুকুন্ডামুখী লরির চালক সিটে আটকে পড়ে। খবর পেয়ে পুলিস ও স্থানীয়রা ছুটে যায়।
Advertisement
সম্পর্কিত সংবাদ