Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নাটাবাড়িতে বাইক দুর্ঘটনায় জখম ৩  

নাটাবাড়িতে বাইক দুর্ঘটনায় জখম ৩
 
  • ২০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তুফানগঞ্জ: শনিবার রাতে দু’টি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন তিন যুবক। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ থানার নাটাবাড়ি কোচবিহার রাজ্য সড়কের চাড়ালজানি এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিস জখমদের উদ্ধার করে নাটাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসক তাঁদেরকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, জখমরা হলেন সুজিত বর্মন, সুমিত বর্মন ও নিকেশ বর্মন। তাঁদের বাড়ি যথাক্রমে মারুগঞ্জ ও পুন্ডিবাড়িতে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিস।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ