মধ্যপ্রদেশের রেওয়া জেলায় ফের নীতি পুলিসগিরি! যুগলকে মারধর ও হেনস্তার অভিযোগ। জানা গিয়েছে, পূর্বা জলপ্রপাতের কাছে একটি বনাঞ্চলে পিকনিকে গিয়েছিলেন ওই যুগল। সেখানে আলিঙ্গনরত অবস্থায় তাঁদের দেখে ফেলে কয়েকজন। এরপরই টাকা চেয়ে ওই তরুণ-তরুণীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। চলে মারধরও। তরুণীকে হেনস্তাও করা হয়।এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসে। তা দেখেই নড়েচড়ে বসতে বাধ্য হয় বিজেপি শাসিত রাজ্যের পুলিস। আপাতত অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চলছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও অভিযোগ দায়ের হয়নি।



