Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিবিধ

নাট বল্টু আর ভূতের বাড়ি

‘সোনি আট’-এর জনপ্রিয় ধারাবাহিক ‘নাট বল্টুর কান্ডকারখানা’ দর্শকদের মন জয় করে নেওয়ার পর এবার সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করতে আসছে তারা। থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি ‘নাট বল্টু আর ভূতের বাড়ি’ ছবিটির সোনি আট চ্যানেলে আগামী রবিবার, দুপুর একটায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। দুই বন্ধু নাট ও বল্টু-র অ্যাডভেঞ্চারের গল্প দিয়ে সাজানো এই ছবি।

নাট বল্টু আর ভূতের বাড়ি
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
‘সোনি আট’-এর জনপ্রিয় ধারাবাহিক ‘নাট বল্টুর কান্ডকারখানা’ দর্শকদের মন জয় করে নেওয়ার পর এবার সিনেমার মাধ্যমে দর্শকদের মন জয় করতে আসছে তারা। থ্রিডি অ্যানিমেশনের মাধ্যমে তৈরি ‘নাট বল্টু আর ভূতের বাড়ি’ ছবিটির সোনি আট চ্যানেলে আগামী রবিবার, দুপুর একটায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে। দুই বন্ধু নাট ও বল্টু-র অ্যাডভেঞ্চারের গল্প দিয়ে সাজানো এই ছবি। সংশ্লিষ্ট সংস্থার চিফ মার্কেটিং অফিসার তুষার শাহ বলেন, ‘আমাদের অন্যতম প্রিয় শো ‘নাট বল্টু’। এই চ্যানেলে এই ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমা নিয়ে আসতে পেরে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের আশা, যে দর্শক এই নতুন ফরম্যাটে তাঁদের প্রিয় চরিত্রগুলির নানা কাণ্ড উপভোগ করবেন।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ