বিহারের লখিসরাইয়ে বেআইনি মদের কারবারে পুলিশের হানা, হামলায় জখম মহিলা কনস্টেবল-সহ ৪ পুলিশকর্মী
  • ৮ নভেম্বর, ২০২৬ ১৭:৩২
Prefer us on Google

বিহারের লখিসরাই জেলায় বেআইনি মদের কারবার ও জুয়ার আসরে অভিযান চালাতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। রবিবার পুলিশের একটি দল অভিযান চালানোর সময় তাঁদের উপর হামলা চালায় একদল স্থানীয় বাসিন্দা। এই ঘটনায় মহিলা কনস্টেবল-সহ মোট চার পুলিশকর্মী আহত হয়েছেন বলে জানিয়েছেন এক পুলিশ আধিকারিক।

Advertisement