সংবাদদাতা, মানকর: সোমবার কাঁকসার অজয় নদের পাড়ে নিষ্ক্রিয় করা হল একটি হ্যান্ডগ্রেনেড। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার অজয় নদের চরে রাউথডিহি এলাকায় ওই গ্রেনেড দেখতে পেয়ে এলাকার বাসিন্দারা কাঁকসা থানায় খবর দেয়। পরে পুলিসের পক্ষ থেকে পানাগড় সেনা ছাউনিতে খবর দেওয়া হয়। সেখান থেকে সেনা জওয়ানরা এসে সোমবার তা নিষ্ক্রিয় করে।



