Bartaman Logo
২৯ জুলাই, ২০২৬
Advertisement
বর্তমান / কলকাতা

নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পুলিসি অভিযান, ধৃত ২

কল্যাণীতে বাজি বিস্ফোরণের ঘটনার পর সতর্ক পুলিস। শনিবার রাতে বাসুদেবপুর থানার পুলিস তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কুইন্টাল বাজি উদ্ধার করেছে। পুলিস জানিয়েছে, হাসান সর্দার ও নাসির শেখ নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।

নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে পুলিসি অভিযান, ধৃত ২
  • ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: কল্যাণীতে বাজি বিস্ফোরণের ঘটনার পর সতর্ক পুলিস। শনিবার রাতে বাসুদেবপুর থানার পুলিস তল্লাশি চালিয়ে প্রায় পাঁচ কুইন্টাল বাজি উদ্ধার করেছে। পুলিস জানিয়েছে, হাসান সর্দার ও নাসির শেখ নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিরা পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। শনিবার দুপুরে বাসুদেবপুর থানার ঘোষপাড়া এলাকায় আচমকা অভিযান চালায় পুলিস। হাসান সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করার পাশাপাশি ৭৭ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। জেরায় হাসানের বয়ান অনুযায়ী নাসির শেখকেও গ্রেপ্তার করা হয়। ওই রাতেই দেবক এলাকার সাদেক আলি খানের বাড়িতেও পুলিস অভিযান চালায়। তার বাড়ি থেক ৪০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করা হয়। গতকাল দুপুরে বাসুদেবপুরে রোডে পুলিসি অভিযানের খবর পেয়ে ভোর রাতে সে সব বাজি সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। কিন্তু পুলিস গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানোয় তার পরিকল্পনা বিফলে যায়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ