Bartaman Logo
১০ জুন, ২০২৬

নিষিদ্ধ সংগঠনের আট সক্রিয় সদস্য গ্রেপ্তার মণিপুরে

নিষিদ্ধ সংগঠনের আট সক্রিয় সদস্য গ্রেপ্তার মণিপুরে
  • ৩১ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিশেষ সংবাদদাতা, ইম্ফল: হিংসাদীর্ণ মণিপুরে নিষিদ্ধ সংগঠনের আট  সদস্যকে গ্রেপ্তার করল নিরাপত্তা বাহিনী। বিগত দু’দিনে ইম্ফলের বিভিন্ন প্রান্তে হানা দিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার ভারত-মায়ানমার সীমান্ত লাগোয়া তেংনৌউপল জেলা থেকে নিষিদ্ধ কেওয়াইকেএল ও ইউএনএলএফ-কে সংগঠনের মোট চারজন পুলিসের জালে ধরা পড়ে। বুধবার পিপলস লিবারেশন আর্মির আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ইম্ফলের পাওনা বাজার এলাকার তোলাবাজির অভিযোগ রয়েছে। ধৃতদের থেকে অস্ত্র ও গোলাবারুদও বাজেয়াপ্ত করেছে নিরাপত্তা বাহিনী। একইদিনে থৌবল জেলার তেনথা এলাকা থেকে পিআরপি’র দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ