নিজস্ব প্রতিনিধি, কলকাতা: তিন হাজার কেজিরও বেশি নিষিদ্ধ শব্দবাজি সহ দু’জনকে গ্রেপ্তার করেছে জোড়াসাঁকো থানার পুলিস। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, বাইরে পাচার হওয়ার মুখে গোপন সূত্রে খবর পেয়ে এক বেসরকারি পরিবহণ সংস্থার অফিসে হানা দিয়েছিল পুলিস। সেখানে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়। এই ঘটনায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করে তদন্ত নেমেছে জোড়াসাঁকো থানার পুলিস।



