Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নাসিরের সমালোচনা

নাসিরের সমালোচনা
  • ১ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বাস্তবের গল্পই কি পর্দায় উঠে আসে? নাকি পর্দার গল্পের অনুপ্রেরণার প্রতিফলন দেখা যায় বাস্তবেও? এ নিয়ে তর্ক নতুন নয়। কিন্তু হিন্দি ছবি ইদানীং ‘অতি পুরুষবাদ’কে (হাইপার ম্যাসকিউলিনিটি) সেলিব্রেট করছে। শুধু তাই নয়, অবমাননা করা হচ্ছে মহিলাদের। এমনটাই মনে করেন বর্ষীয়ান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি কেরল লিটারেচার ফেস্টিভালে গিয়ে একথা বলেন তিনি। অভিনেত্রী পার্বতীর সঙ্গে একটি আলোচনায় অংশ নেন নাসিরুদ্দিন। মেনস্ট্রিম হিন্দি ছবিতে যেভাবে পুরুষদের দেখানো হচ্ছে, তা নিয়ে নাসিরের মতামত জানতে চান পার্বতী। বিশেষত সাম্প্রতিক অতীতে ‘অ্যানিমাল’ ‘পুষ্পা ২’-এর মতো ছবির বক্স অফিস সাফল্য কি আদতে ‘হাইপার ম্যাসকুলিনিটি’র-ই জয়গান কি? নাসিরুদ্দিন স্পষ্ট বলেন, ‘আমি জানি না, এটা আমাদের সমাজের প্রতিফলন নাকি আমাদের সমাজ যা কল্পনা করতে ভালোবাসে, তার প্রতিফলন! আমার মনে হয়, এই ধরনের ছবিতে যেভাবে পুরুষ চরিত্র দেখানো হচ্ছে, নারীর অবমাননা হচ্ছে, সেটা ভয়ঙ্কর। আমাদের দেশে বিভিন্ন জায়গায় মেয়েদের উপর যে ঘটনাগুলো ঘটছে, সেগুলো ছবিতে দেখানো হচ্ছে। আর সাধারণ দর্শক হইহই করে দেখছেন, এটা ভায়ানক বিষয়।’
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ