Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নৌসেনার জন্য জাহাজ নির্মাণের সূচনা গার্ডেনরিচে

নৌসেনার জন্য জাহাজ নির্মাণের সূচনা গার্ডেনরিচে
  • ৬ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় নৌ-বাহিনীর জন্য পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক অফশোর টহলদারি ভেসেল (এনজিওপিভি) নির্মাণের বরাত পেয়েছে গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। এগুলি মূলত দেশের সমুদ্র সীমান্তে নজরদারি ও সুরক্ষার কাজে ব্যবহৃত হবে। আপাতত, মোট চারটি এমন জাহাজ তৈরির বরাত পেয়েছে গার্ডেনরিচ। মঙ্গলবার, তার মধ্যে দুটি তৈরির কাজের সূচনা হল। ওই অনুষ্ঠানে ছিলেন রাজ্যপাল এবং সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কমোডোর পি আর হরি এবং অন্য বিশিষ্ট ব্যক্তিরা।  
Advertisement
পুরনো এমন ধরনের যুদ্ধজাহাজের তুলনায় এটি হতে চলেছে অত্যাধুনিক এবং আকারে অনেক বড়। এই জাহাজগুলি দৈর্ঘ্যে হবে প্রায় ১১৩ মিটার। এগুলি সমুদ্রপথে টানা সাড়ে আট হাজার কিমি যাত্রা করতে সক্ষম। পাচার এবং জলদস্যু রুখতে, অনুপ্রবেশ আটকানোসহ বিভিন্ন ধরনের ‘রেসকিউ অপারেশনে’ এই জাহাজ বিশেষ সহায়ক হবে।
সম্পর্কিত সংবাদ