মুম্বই, ১৭ জানুয়ারি: শুক্রবার নাসিক-পুনে হাইওয়েতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনা। টেম্পো, গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত্যু হল কমপক্ষে ৯ জনের। জখম আরও ২ জন। আজ, শুক্রবার সকাল ১০টা নাগাদ পুনে-নাসিক হাইওয়ের নারায়ণগাঁওয়ের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে।
Advertisement
ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে এসে ৯টি মৃতদেহ উদ্ধার করে। পাশাপাশি আহত ২ ব্যক্তিকেও হাসপাতালে পাঠানো হয়। মৃতদেহগুলির ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
স্থানীয়দের দাবি, নারায়ণগাঁওয়ের কাছে একটি দ্রুত গতিতে চলা টেম্পো পেছন থেকে একটি গাড়িতে ধাক্কা দেয়। জোর সংঘর্ষের ফলে ছোট গাড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি বাসের গায়ে ধাক্কা মারে। যার জেরে ঘটে এই মার্মান্তিক দুর্ঘটনা।
পুলিস সূত্রে খবর, দুর্ঘটনায় ছোট গাড়িটিতে থাকা ৯ জন যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনায় ছোট গাড়িটি সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়। প্রথমে স্থানীয় লোকজনই উদ্ধারকাজে হাত লাগায়। পরে পুলিস ও উদ্ধারকারী দল এসে কাজের গতি বৃদ্ধি করে। পুলিসের তরফে জানানো হয়েছে, গাড়িটি নারায়ণগাঁওয়ের দিকে যাচ্ছিল। নিহতদের সবার পরিচয় এখনও পাওয়া যায়নি। কী ভাবে দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে পুলিস।