Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নৌশাদকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ

নৌশাদকে ঘিরে তৃণমূলের বিক্ষোভ
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিধায়ক তথা আইএসএফের চেয়ারম্যান নৌশাদ সিদ্দিকির কর্মসূচিকে ঘিরে সরগরম ভাঙড়। নাম না করে তাঁকে সন্ত্রাসবাদী নেতা বলে আক্রমণ করলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। এদিকে, ওই কর্মসূচিতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে হয় নৌশাদকে। এদিন ভাঙড় থানার গোবিন্দপুরে আইএসএফের উদ্যোগে ‘দুয়ারে বিধায়ক’ কর্মসূচি ছিল। অভিযোগ নৌশাদ সেখানে আসার পরই তৃণমূল কর্মীরা তীব্র  বিক্ষোভ দেখতে শুরু করেন। ওঠে গো ব্যাক স্লোগানও। তৃণমূলের বক্তব্য, বহিরাগতদের নিয়ে এলাকায় এসেছেন নৌশাদ। পরে পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অবশেষে ফিরে যান বিধায়ক। এনিয়ে বিধায়ক বলেন, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। তৃণমূল মানুষকে ভয় দেখাতে এসব করছে। আমরা আইনের দারস্থ হব। এর আগে সকালে ভাঙড়ের বামনঘাটায় সংবিধান প্রণেতা বি আর আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে তৃণমূলের তরফে এক সভা ও মিছিল করা হয়। তাতে অংশ নিয়ে শওকত ক্যানিং পূর্বের বিধায়ক নৌশাদকে নিশানা করে তীব্র আক্রমণ করেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ