Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিশ্চিন্তপুরে বিভিন্ন থিমের পুজো ঘিরে ব্যাপক উন্মাদনা

নিশ্চিন্তপুরে বিভিন্ন থিমের পুজো ঘিরে ব্যাপক উন্মাদনা
  • ২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, তেহট্ট: তেহট্টের নিশ্চিন্তপুর গ্রামে সরস্বতী পুজোকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায়। পুজোয় থাকে শহুরে ধাঁচের থিম, থাকে রাস্তা ঘিরে আলোকসজ্জা। চারদিনব্যাপী এই পুজোয় থিম হিসাবে দেখা যাবে ‘কিংকং বনাম গডজিলা’, ‘বিয়েবাড়ি’ ইত্যাদি। এখানে পুজোর বাজেট তিন লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত। স্থানীয় সূত্রে জানা যায় ছোট-বড় মিলিয়ে তেহট্টের নিশ্চিন্তপুর গ্রামে প্রায় ৪০ এরও বেশি পুজো হয়। ছোট্ট একটি গ্রামের পুজোকে ঘিরে একমাস আগে থেকেই মানুষের মধ্যে উন্মাদনা শুরু হয়ে যায়।
Advertisement
তেহট্টের আরশিগঞ্জ হয়ে নিশ্চিন্তপুর গ্রামে ঢুকতেই আলোকসজ্জা ঘেরা গ্রাম চোখে পড়ে। এই গ্রামে ২১টি বড় পুজো ঘিরে মানুষের ভিড় উপচে পড়ে। দক্ষিণ হালদার পাড়ার এবারের থিম ‘মা এল’। এই ক্লাবের বাজেট তিন লক্ষ টাকা। কিরণ সঙ্ঘের এবারের থিম এক টুকরো রাজস্থান। সেই সঙ্গে থাকবে বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে সচেতনতা। গ্রামের এই পুজো দেখতে  দর্শনার্থীদের লাইন পড়ে যায়। এই পুজোর বাজেট সাড়ে পাঁচ লক্ষ টাকা।   নতুনপাড়া হুইস্কি সঙ্ঘের এবারের থিম বালাজি ধাম। এবার এই ক্লাবের বাজেট প্রায় সাড়ে পাঁচ লক্ষ টাকা। যুবক সঙ্ঘের এবারের থিম ‘চলো যাই বিয়েবাড়ি’। এদের বাজেট চার লক্ষ টাকা। বেলতলা পাড়ার সূর্যস্নাত ক্লাবের এবারের আকর্ষণ বিখ্যাত মৃৎশিল্পী সুবীর পালের তৈরি প্রতিমা। এই ক্লাবের বাজেট তিন লক্ষ টাকা। নিমতলা পাড়া প্যারাডাইস ইউনাইটেড ক্লাবের থিম সীতাহরণ। কালীমাতা সঙ্ঘের এবারের থিম বদ্রীনাথ ধাম। এই ক্লাবের বাজেট ছয় লক্ষ টাকা। নবাগত সঙ্ঘের এবারের থিম ‘বর্ষার বিকাল’। এই পুজোর বাজেট দুই লক্ষ টাকা। বাবুপাড়াতে গেলে দেখা যাবে ‘কিংকং বনাম গডজিলা’র লড়াই। এঁদের বাজেট পাঁচ লক্ষ টাকা। ইয়ং সোসাইটির এবারের থিম ‘বাঁশের কেল্লা’। এদের বাজেট চার লক্ষ টাকা।  এছাড়াও সর্বত্র থাকবে আলোক সজ্জার ঝলকানি। তেহট্ট, বেতাই, পলাশিপাড়া, রঘুনাথপুর, শ্যামনগর, আশরাফপুর সহ বিভিন্ন এলাকা থেকে মানুষ নিশ্চিন্তপুরে ভিড় জমান। এবারেও এর ব্যতিক্রম হবে না বলে মনে করছেন নিশ্চিন্তপুরের সরস্বতী পুজো কমিটির সদস্যরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ