Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নারায়ণগড়ে বাস দুর্ঘটনায় জখম ২৪

নারায়ণগড়ে বাস দুর্ঘটনায় জখম ২৪
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বেলদা: পুরী থেকে ফেরার পথে একটি পর্যটকবোঝাই বাস জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে। তাতে জখম হয়েছেন ২৪জন। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে ১৬নম্বর জাতীয় সড়কে নারায়ণগড়ের বাঁধগোড়া এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ২৭ ফেব্রুয়ারি পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থেকে ৭৬জন পর্যটককে নিয়ে বাসটি পুরীর উদ্দেশে রওনা দেয়। বুধবার ভোররাতে পুরী থেকে ফেরার সময় জাতীয় সড়কে নারায়ণগড়ের বাঁধগোড়া এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির পিছনে সজোরে ধাক্কা মারে।  রক্তাক্ত অবস্থায় জখমদের প্রথমে মকরামপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় কয়েকজনকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানো হয়। ঘটনার জেরে জাতীয় সড়ক বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে। নারায়ণগড় থানার পুলিস ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। পুলিস বাস ও লরিটিকে আটক করেছে। দু’টি গাড়ির চালক পলাতক।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ