Bartaman Logo
১৫ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নার্সিংস্কুলে তাণ্ডবে গ্রেপ্তার আরও এক অ্যাম্বুলেন্স চালক

নার্সিংস্কুলে তাণ্ডবে গ্রেপ্তার আরও এক অ্যাম্বুলেন্স চালক
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, পতিরাম: নার্সিংস্কুলে তাণ্ডবের ঘটনায় আরও এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিস। পুলিস জানিয়েছে, ধৃতের নাম পাপ্পা রায়। বাড়ি বালুরঘাটের চকবাখরে। ওই যুবকও অ্যাম্বুলেন্স চালক। এর আগে গ্রেপ্তার হওয়া বিট্টু দাসও অ্যাম্বুলেন্স চালকই ছিল। সরস্বতী পুজোর রাতে পাঁচিল টপকে বিট্টু প্রথমে নার্সিংস্কুলের ভিতরে ঢোকে। ভিতরে প্রবেশের আসল উদ্দেশ্য জানা না গেলেও তারা ছাত্রীদের দুটি অন্তর্বাস চুরি করে নিয়ে গিয়েছিল। নিজেদের পরিচয় গোপন রাখতে সিসিক্যামেরাও ভেঙে দিয়েছিল তারা। এই ঘটনায় চুরি যাওয়া অন্তর্বাস ও সিসিক্যামেরা পরে পুলিস উদ্ধার করেছে। পুলিস সূত্রে আরও খবর, বিকৃতমনস্ক ওই দুজন নেশার ট্যাবলেট খেয়েই এই কাজ করেছে। তবে আর কী মতলব ছিল, তা খতিয়ে দেখছে পুলিস। 
Advertisement
এদিকে রবিবার রাতেও নার্সিংহোস্টেলে কেউ ঢুকেছিল বলে ছাত্রীদের অভিযোগ। তবে ঘটনাস্থলে ডিএসপি এবং আইসি গিয়ে সেই অভিযোগের কোনও প্রমাণ পাননি। এমন ঘটনায় হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। হস্টেলে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে পুলিস জানিয়েছে। 
এবিষয়ে বালুরঘাট সদর ডিএসপি (হেডকোয়ার্টার) বিক্রম প্রসাদ বলেন, নার্সিংস্কুল ও হোস্টেলে ঢোকার ঘটনায় আগে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এদিন আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে নার্সিং স্কুলে কারও প্রবেশের প্রমাণ মেলেনি। পুলিসি নিরাপত্তা বাড়ানো হয়েছে। সবদিক নজর রাখা হচ্ছে। নার্সিংস্কুলে সিনিয়র অধ্যাপিকারা কেউ তেমনভাবে থাকেন না বলে অভিযোগ। যদিওবা পরপর দুদিন আতঙ্কের জেরে বর্তমানে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমনকী ছাত্রীরাও হস্টেলে লাঠি মজুত রেখেছে। এবিষয়ে বালুরঘাট জেলা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ বলেন,মেয়েরা আতঙ্কে রয়েছে। তাই পুলিসি নিরাপত্তা আরও জোরালো করতে বলা হয়েছে। 
Advertisement
সম্পর্কিত সংবাদ