Bartaman Logo
২৭ মে, ২০২৬

নরেশের জামিন

নরেশের জামিন
  • ১২ নভেম্বর, ২০২৪ ০০:০০
আর্থিক তছরুপ মামলায় জামিন পেলেন জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল। তাঁর আর্জি মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। চলতি বছরের মে মাসেই  বিচারপতি এন জে জমাদারের সিঙ্গল বেঞ্চ শারীরিক অসুস্থতাজনিত কারণে তাঁর জামিন মঞ্জুর করেছিল। সেই রায়ের বিরোধিতা করে ইডি। তদন্তকারী সংস্থার দাবি ছিল, হেফাজতে থেকেই নিজের পছন্দমতো যে কোনও হাসপাতালে ভর্তি হতে পারেন নরেশ। কিন্তু সোমবার ইডির আবেদন খারিজ করে পাকাপাকিভাবে নরেশের জামিন মঞ্জুর করা হয়েছে। উল্লেখ্য, ২০২৩ সালে ৫৩৮ কোটি টাকা প্রতারণার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়।    
Advertisement
সম্পর্কিত সংবাদ