Bartaman Logo
২৭ মে, ২০২৬

নার্সদের শৌচাগারে গোপন ক্যামেরা, গ্রেপ্তার চিকিৎসক

নার্সদের শৌচাগারে গোপন ক্যামেরা, গ্রেপ্তার চিকিৎসক
  • ২ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
চেন্নাই: হাসপাতালে নার্সদের শৌচাগারে গোপন ক্যামেরা বসিয়েছিলেন। এমনই অভিযোগে শনিবার গ্রেপ্তার করা হল এক চিকিৎসককে। তামিলনাড়ুর কোয়েম্বাটোরের এই ঘটনায় ধৃতের নাম ভেঙ্কটেশ (৩৩)।  পোল্লাচি সরকারি হাসপাতালে ট্রেনিং চলছিল ভেঙ্কটেশের। এরইমাঝে কোনও একদিন সুযোগ বুঝে নার্সদের শৌচাগারে তিনি ক্যামেরা বসিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। পুলিস সূত্রে খবর, ছোট্ট ক্যামেরাটিকে একটি রাবার ব্যান্ডে মুড়ে টয়লেট সাফ করার ব্রাশে লাগানো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার বিকেলে শৌচাগারে ঢুকে হঠাৎ ওই লুকোনো ক্যামেরাটি নজরে পড়ে এক নার্সের। তড়িঘড়ি তিনি মেডিক্যাল সুপারিন্টেনডেন্টকে খবর দেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস।
Advertisement
সম্পর্কিত সংবাদ