নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ফ্ল্যাটে আগুন শুনেই সকলে দৌড়ে নীচে নেমে এসেছিলেন। ধোঁয়ায় ঢেকে গিয়েছিল সম্পূর্ণ অ্যাপার্টমেন্ট। কিন্তু, ভিতরে দু’জন বয়স্ক মানুষ থেকে গিয়েছিলেন, তা জানতেন না কেউ। অবশেষে পুলিসের তৎপরতায় প্রাণে বাঁচলেন ওই দু’জন। শুক্রবার রাতে নারায়ণপুর থানার জগারডাঙা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁরা বয়স্ক হওয়ায় সেই সময় তাঁদের সিঁড়ি দিয়ে নীচে নামানো সম্ভব হয়নি। নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য পুলিস তাঁদের ছাদে নিয়ে যায়। তবে, ধোঁয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। তাই ছাদেই অক্সিজেন সাপোর্টও দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
Advertisement
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রাজারহাটের এসিপি মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তিনি লক্ষ করেন, সকলে বেরিয়ে এলেও একটি ফ্ল্যাটের ভিতর দু’জন বয়স্ক মানুষ রয়েছে গিয়েছেন। তাঁরা জানেনই না আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে তাঁর তৎপরতায় পুলিস তাঁদের দু’জনকে উদ্ধার করেন। তারপর ছাদে নিয়ে যান। ততক্ষণে ধোঁয়ার জেরে তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। তবে, সঠিক সময়ে পুলিস না পৌঁছলে বড় বিপদ হতে পারত। তবে, আগুন লাগার জানা যায়নি। তবে, ফ্ল্যাটে অসংখ্য প্রদীপ জ্বলছিল। তা থেকেই এই অগ্নিকাণ্ড কি না খতিয়ে দেখছে পুলিস।



