Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নরেন্দ্রপুরে ঘর থেকে উদ্ধার কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ

সরস্বতী পুজোর দিন সকালে দরজা ভেঙে উদ্ধার হল এক কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতের নাম দেবাঙ্গন সুর (১৯)। গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের দ্বিতীয় সেমেস্টারের ছাত্র ছিলেন তিনি।

নরেন্দ্রপুরে ঘর থেকে উদ্ধার কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ
  • ৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সরস্বতী পুজোর দিন সকালে দরজা ভেঙে উদ্ধার হল এক কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃতের নাম দেবাঙ্গন সুর (১৯)। গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের দ্বিতীয় সেমেস্টারের ছাত্র ছিলেন তিনি। পুলিসের অনুমান, আত্মঘাতী হয়েছেন ছাত্রটি। কারণ নিয়ে শুরু হয়েছে তদন্ত। যদিও একটি সূত্র বলছে, মায়ের বকা খেয়ে অভিমানে এই চরম পদক্ষেপ নিয়েছে দেবাঙ্গন।
Advertisement
রাজপুর সোনারপুর পুরসভার ৩০ নম্বর ওয়ার্ডের লস্করপুর এলাকায় বাড়ি ওই পড়ুয়ার। শনিবার সন্ধ্যায় বনহুগলিতে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন তিনি। ফিরতে অনেক রাত হয়ে যায় তাঁর। বাড়িতে এলে এই নিয়ে বাড়ির সদস্যদের সঙ্গে কথা কাটাকাটি হয় দেবাঙ্গনের। পরিবার সূত্রে খবর, দেরিতে ফেরার কারণে তাঁকে বকাবকি করা হয়েছিল। এরপর নিজের ঘরে শুতে চলে যান দেবাঙ্গন। রবিবার সকালে বারবার ডাকার পরেও কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। ফলে বাধ্য হয়ে দরজা ভাঙেন বাড়ির লোকজন। ভিতরে ঢুকে তাঁরা দেখেন, সিলিং থেকে ঝুলছেন দেবাঙ্গন। খবর দেওয়া হয় নরেন্দ্রপুর থানায়। পুলিস ওই ছাত্রকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস। তদন্তকারীরা জানিয়েছেন, পারিবারিক কোনও কারণেই হয়তো আত্মহত্যা করেছেন দেবাঙ্গন। তবে এই ঘটনার পিছনে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ