সংবাদদাতা, উলুবেড়িয়া: নারকেলের মালা দিয়ে বিভিন্ন পণ্যসামগ্রী তৈরি করে কীভাবে স্বনির্ভর হওয়া যায়, সেই প্রশিক্ষণ দেওয়া হল মহিলাদের। শনিবার ছ’দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হল পাঁচলার গঙ্গাধরপুরে। কেন্দ্রীয় সরকারের নারকেল উন্নয়ন পর্ষদের কলকাতার রাজ্য কেন্দ্রের উদ্যোগে এবং গঙ্গাধরপুর ভারত সেবাশ্রম সঙ্ঘের ব্যবস্থাপনায় কর্মশালাটি হয়। প্রশিক্ষণ দেন নদীয়া জেলার রানাঘাটের শিল্পী প্রবীরকুমার কুণ্ডু।



