Bartaman Logo
১১ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

কৌশিকী চক্রবর্তীর গানের জাদু, ভক্তি দেশপাণ্ডের অনবদ্য উপস্থাপনা: নৃত্য রাগার ম্যাজিক সন্ধ্যায় মুগ্ধ দর্শকরা

বুধবার সন্ধ্যায় সঙ্গীত ও নৃত্যের জাদুতে ভাসলেন শ্রোতা ও দর্শকেরা। বিসি সেন আয়োজিত 'স্বর্ণাঞ্জলি' অনুষ্ঠানে ‘নৃত্য রাগা’য় কৌশিকী চক্রবর্তীর সুরেলা জাদুতে মনমুগ্ধ শ্রোতারা।

কৌশিকী চক্রবর্তীর গানের জাদু, ভক্তি দেশপাণ্ডের অনবদ্য উপস্থাপনা: নৃত্য রাগার ম্যাজিক সন্ধ্যায় মুগ্ধ দর্শকরা
  • ২৪ জুলাই, ২০২৫ ২৩:০৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুধবার সন্ধ্যায় সঙ্গীত ও নৃত্যের জাদুতে ভাসলেন শ্রোতা ও দর্শকেরা। বিসি সেন আয়োজিত 'স্বর্ণাঞ্জলি' অনুষ্ঠানে ‘নৃত্য রাগা’য় কৌশিকী চক্রবর্তীর সুরেলা জাদুতে মনমুগ্ধ শ্রোতারা। সঙ্গে অনবদ্য নৃত্য পরিবেশন করেন কথক শিল্পী ভক্তি দেশপাণ্ডে।  এই জুটির দুর্দান্ত পরিবেশনা ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের গভীরতা এবং নৃত্যের অভিব্যক্তিপূর্ণ সৌন্দর্যকে ছন্দ, সুর এবং গতির মাধ্যমে যেন আগত দর্শকদের সামনে ফুটিয়ে তুলেছিল। 

Advertisement

একের পর এক জটিল রাগগুলির উপর কৌশিকী চক্রবর্তীর দক্ষতা শ্রোতাদের কর্ণকুহরে সুরের মূর্ছনা তুলতে শুরু করে। আবার অন্যদিকে, ভক্তি দেশপাণ্ডে তাঁর পরিশীলিত শৈল্পিকতা দিয়ে সেই সুরকে যেন ছবির ক্যানভাসে জীবন্ত করে তোলেন। তবে দুই শিল্পীকেই যোগ্য সঙ্গত দিয়েছেন ব্যান্ডের অন্য সদস্যরাও। সারঙ্গীতে ছিলেন মুরাদ আলি, গিটারে সঞ্জয় দাস, তবলায় ঈশান ঘোষ, ড্রামে বৈভব ওয়াভিকার এবং কীবোর্ডে অনয় গাডগিল। এই শিল্পীদের নিজস্ব অভিজ্ঞতায় অনুষ্ঠানটিকে যেন আরও জীবন্ত করে তোলে। বিশেষ বিষয় হল, নৃত্য রাগা শুধু একটি অনুষ্ঠান নয়। এটি ভারতীয় সংস্কৃতির একটি মহৎ উদযাপন। 

এই মেগা ইভেন্টে মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিসি সেনের চেয়ারম্যান সুবীর কুমার সেন বলেন, “আপনাদের নিরন্তর পৃষ্ঠপোষকতা এবং অটল সমর্থনের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করতে আমরা এখানে একত্রিত হয়েছি। আমাদের কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে, একটি অসাধারণ সঙ্গীত অভিজ্ঞতা উপস্থাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত - সমসাময়িক রূপে পুনর্কল্পিত ভারতীয় ধ্রুপদী সঙ্গীতের উদযাপন - যা বিশিষ্ট গায়িকা কৌশিকী চক্রবর্তী দ্বারাই সম্ভব হয়েছে। আমাদের বার্ষিক অনুষ্ঠান, স্বর্ণাঞ্জলিকে তাঁর উপস্থিতির মাধ্যমে সদয়ভাবে আয়োজন করার জন্য আমরা কৌশিকীজির প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তাঁর উপস্থিতি সত্যিই অনন্য সম্মান এবং এই উৎসবকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে।”

এই বার্ষিক অনুষ্ঠানে স্বর্ণাঞ্জলি-তে বিসি সেন জুয়েলার্স তাঁদের ব্র্যান্ড 'আমি'-এর অধীনে 'পলকি অ্যাজ মডার্ন ওয়্যারেবলস' ও সামনে নিয়ে এসেছে। এই বিশেষ কালেকশনের গয়নাগুলিতে থাকছে হীরার বিশেষ চমক। যা আদতে পোলকির রাজকীয় ঐতিহ্যকে আধুনিক নকশার সংবেদনশীলতার সঙ্গে মিশ্রিত করে আধুনিক জীবনের ছন্দের মতোই সামঞ্জস্যপূর্ণ করে তুলেছে। অর্থাৎ এই গয়নাগুলি এমন, যা রাজকীয় জাঁকজমকে পরিপূর্ণ, কিন্তু আজকের দিনের সঙ্গেও তাল মিলিয়ে পাল্লা দিতে পারে। এটি নিঃসন্দেহে ‘আমি’ ব্র্যান্ডের একটি সাহসী পদক্ষেপ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ