Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

নার্গিসের বিয়ে

নার্গিসের বিয়ে
  • ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
বিয়ে করলেন অভিনেত্রী নার্গিস ফাকরি। গত সপ্তাহের শেষে লস এঞ্জেলসের একটি পাঁচতারা হোটেলে মহাসমারহে বিয়ে সেরেছেন নায়িকা। দীর্ঘদিনের প্রেমিক টনি বেগের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। পেশায় ব্যবসায়ী টনি জন্মগ্রহণ করেছিলেন কাশ্মীরে। ব্যক্তিগত পরিসরেই বিয়ে সারতে চেয়েছিলেন দু’জনে। নিমন্ত্রিতদের ছবি তোলায় নিষেধাজ্ঞা ছিল। সূত্রের খবর, বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। শোনা যাচ্ছে, বর্তমানে মধুচন্দ্রিমার জন্য সুইৎজারল্যান্ডে গিয়েছেন নবদম্পতি। ২০২২ সাল থেকে টনির সঙ্গে সম্পর্কে রয়েছেন নার্গিস। প্রায় তিনবছর পর শুরু হল তাঁদের দাম্পত্য। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ