Bartaman Logo
১১ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নির্দেশিকা ঘিরে বিতর্ক

১১৩টি সাব কাস্টকে নিয়ে সমীক্ষা করা হবে। সেই মর্মে নদীয়া জেলার অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের তরফ থেকে নির্দেশিকাও জারি করা হয়। সেই অর্ডার কপি ঘিরেই বিতর্ক দেখা গিয়েছে। বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নদীয়া জেলার সেই নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন

নির্দেশিকা ঘিরে বিতর্ক
  • ৬ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ১১৩টি সাব কাস্টকে নিয়ে সমীক্ষা করা হবে। সেই মর্মে নদীয়া জেলার অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের তরফ থেকে নির্দেশিকাও জারি করা হয়। সেই অর্ডার কপি ঘিরেই বিতর্ক দেখা গিয়েছে। বুধবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নদীয়া জেলার সেই নির্দেশিকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। গত ১মার্চ সেই নির্দেশিকা জারি করা হয়েছিল। বিভিন্ন ব্লক এবং পুরসভায় মোট ৪২জন্য সমীক্ষক নামানো হবে বলে জানানো হয়। হাইকোর্টের বাতিল করা ১১৩টি সাবকাস্টকে সুবিধা পাইয়ে দিতে রাজ্য সরকার এই সমীক্ষা চালাবে বলে অভিযোগ বিজেপির। যদিও এব্যাপারে প্রশাসন কিছু বলতে চায়নি।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ