Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নর্দান অ্যাভিনিউতে ভস্মীভূত  ট্যাক্সি

নর্দান অ্যাভিনিউতে ভস্মীভূত  ট্যাক্সি
  • ৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নর্দান অ্যাভিনিউতে দাঁড়িয়ে থাকা এক ট্যাক্সিতে আগুন লাগল। শনিবার সকাল ১১টা নাগাদ চিৎপুর থানা এলাকার সেভেন ট্যাঙ্কসের কাছে ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের জেরে হতাহতের কোনও খবর নেই। যদিও ট্যাক্সিটি ভস্মীভূত। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকলকর্মীরা। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, ট্যাক্সির ব্যাটারি থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
Advertisement
সম্পর্কিত সংবাদ