Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নর্দমায় পড়ে বাইক চালকের মৃত্যু

নর্দমায় পড়ে বাইক চালকের মৃত্যু
  • ১৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: বাগুইআটি থানার কেষ্টপুরে খোলা নর্দমায় পড়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক বাইক চালকের। বৃহস্পতিবার রাতে কেষ্টপুরের জোড়াখানা এলাকায় এই ঘটনাটি ঘটেছে। পুলিস জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় সরকার (৪১)। তিনি ডেলিভারি বয়ের কাজ করতেন। যদিও ঘটনার সময় তিনি কোনও ডেলিভারি করছিলেন না। রাতে বাড়ি ফিরছিলেন। পুলিসের প্রাথমিক অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে তিনি কোনওরকমে নর্দমার ভিতরে পড়ে যান। তাঁর উপরে বাইকটিও পড়ে। তাতে তিনি আরও আহত হন। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওইদিন রাতেও ১২টা নাগাদ পরিবারের সঙ্গে ফোনে কথা হয়েছিল তাঁর। তারপর থেকে আর ফোনে পাওয়া যাচ্ছিল না। রাত আড়াইটে নাগাদ পরিবারের সদস্যরা দুর্ঘটনার খবর পান। যে জায়গায় ঘটনাটি ঘটেছে, সেখানে রাস্তা সরু। তার উপর কাজও চলছে। সেখানে পর্যাপ্ত আলো নেই। সেই রাস্তা দিয়ে বাড়ি ফিরতে গিয়েই দুর্ঘটনার শিকার হন। স্থানীয়দের দাবি, খোলা নর্দমা ঢেকে দেওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে। এই মৃত্যুর ঘটনায় তাঁর পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ