Bartaman Logo
২৭ মে, ২০২৬

নারী সুরক্ষা নিয়ে সরব হবেন প্রিয়াঙ্কা

নারী সুরক্ষা নিয়ে সরব হবেন প্রিয়াঙ্কা
  • ২৫ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পুরনো হোক বা নতুন, সংসদের গ্যালারিতেই দর্শক হিসেবে এতদিন দাদা রাহুল গান্ধীর মোদি বিরোধী বক্তৃতার সাক্ষী হতে দেখা গিয়েছে তাঁকে। এবার সরাসরি নিজেই নরেন্দ্র মোদির মুখোমুখি। সংসদে নতুন মুখ প্রিয়াঙ্কা গান্ধী। কেরলের ওয়েনাড় থেকে লোকসভার উপনির্বাচনে জয়ী হয়েছেন সোনিয়া-কন্যা। প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেই বিপুল ভোটে জয়। তাই সংসদে তাঁর বক্তৃতা শুনতে কৌতুহলী রাজনৈতিক মহল। বিশেষত, মোদিকে আক্রমণ করে কী বলেন? তা নিয়েই আগ্রহ বাড়ছে। দলের মধ্যে তো বটেই, বিজেপির শিবিরেও। 
Advertisement
কংগ্রেস সূত্রে খবর, মহিলাদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে সরকারকে কোণঠাসা করবেন তিনি। সরব হবেন মণিপুর ইস্যুতে। প্রশ্ন ছুঁড়বেন, অশান্ত মণিপুরে কেন মুখ দেখাচ্ছেন না মোদি? এতদিন নির্বাচনী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ করেছেন প্রিয়াঙ্কা। এবার সংসদের ফ্লোরে দাঁড়িয়ে সেই আক্রমণের পারদ আরও চড়াবেন তিনি। আজ থেকে সংসদের শীতকালীন অধিবেশন শুরু। তবে প্রিয়াঙ্কা গান্ধী সাংসদ হিসেবে আগামী বৃহস্পতিবার ২৮ নভেম্বর সংবিধান হাতে শপথ নেবেন বলেই দলীয় সূত্রে জানা গিয়েছে। যদিও দলীয় এমপিদের সিংহভাগই চান, আজ শীতকালীন অধিবেশনের প্রথমদিনেই শপথ নিয়ে মোদি বিরোধিতায় সরব হন প্রিয়াঙ্কা। 
যদিও দিনক্ষণ, শুভ মুহূর্ত দেখেই সাংসদ হিসেবে শপথ নেবেন বলেই ঠিক করেছেন সোনিয়া-কন্যা। একইসঙ্গে তাঁর লক্ষ্য, লোকসভায় তাঁর উপস্থিতি যেন কোনওভাবে দাদা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ওজন’ না কমিয়ে দেয়। তাই সাংসদ হলেও পরিমিত আচরণেই দলের বাধ্য সদস্য হিসেবেই কাজ করবেন। 
সম্পর্কিত সংবাদ