সংবাদদাতা, বনগাঁ: দশভূজা প্রকল্পে নারী সুরক্ষায় ভালো কাজ করার স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হল বনগাঁ পুলিস জেলা। গোল্ড স্কচ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে তাঁদের। ভালো কাজের জন্য প্রতি বছর জাতীয় স্তরে এই পুরস্কার দেওয়া হয়। সোমবার সাংবাদিক সম্মেলন করে পুরস্কার পাওয়ার কথা জানান বনগাঁর পুলিস সুপার দীনেশ কুমার। তিনি বলেন, এই পুরস্কার পাওয়ায় আমরা গর্বিত। বনগাঁ পুলিস জেলার পুলিসের পক্ষ থেকে নারী সুরক্ষায় দশভূজা প্রকল্প চালু করা হয়েছে। নারীদের সম্মান রক্ষার্থে পুলিস দ্রুত পৌঁছে যাচ্ছে তাঁদের কাছে। এজন্য বিশেষ টিম গঠন করা হয়েছে। তারই স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার বলে পুলিস সূত্রে জানা গিয়েছে।-নিজস্ব চিত্র



