Bartaman Logo
১১ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নেপাল সীমান্তে মাদক কারবার রুখতে বাসিন্দাদের ফোন নম্বর দিলেন এসপি

নেপাল সীমান্তে মাদক কারবার রুখতে বাসিন্দাদের ফোন নম্বর দিলেন এসপি
  • ১৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, নকশালবাড়ি: ভারত-নেপাল সীমান্ত এলাকায় মাদকের কারবার সহ যে কোনও অপরাধ রুখতে বাসিন্দাদের নিজের ফোন নম্বর দিলেন দা‌র্জিলিংয়ের পুলিস সুপার প্রবীণ প্রকাশ। শনিবার পানিট্যাঙ্কিতে তিনি সাংবাদিক সম্মেলন করে মাদক নিয়ে গত দু’মাসের পুলিসের প্রোগ্রেস রিপোর্ট তুলে ধরেন। বৈঠক শেষে তিনি সীমান্তের মাদক প্রবণ এলাকা ঘুরে দেখেন। একই সঙ্গে এনিয়ে তিনি বাসিন্দাদের আশ্বাস দেন। তিনি নিজের ফোন নম্বর মাধ্যমে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। শুধু মাদক নয়, যে কোনও অপরাধ বা দুষ্কৃতীমূলক কাজের অভিযোগ সরাসরি পুলিস সুপারকে মেসেজ কিংবা ফোন মারফত জানানো যাবে। 
Advertisement
পুলিস সুপার বলেন, দু’মাস ধরে মাদক দমন করতে নকশালবাড়ি, খড়িবাড়ি ও ফাঁসিদেওয়া এলাকায় পুলিসের অভিযান চলছে। এতে দু’মাসে ২৫টি মামলায় ৬০ জন গ্রেপ্তার হয়েছে। তাতে দেড় কেজি ব্রাউন সুগার, ১৫০০ কেজি গাঁজা, ১৪০০ নিষিদ্ধ কাফ সিরাপ, ১৫ হাজার ট্যাবলেট সহ নগদ প্রায় ১০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এতে মাদক কারবারিরা আতঙ্কে রয়েছে। মাদক সংক্রান্ত তথ্য সরাসরি আমাকে ৯১৪৭৮৮৯০৪৫ ফোন নম্বরে জানাতে পারেন। গোপনীয়তা বজায় রেখে পুলিস উপযুক্ত পদক্ষেপ নেবে। এছাড়া এলাকার মাদকাসক্তদের রিহ্যাবে পাঠাতে আর্থিক সাহায্যের ব্যবস্থা আমরা করব। 
উল্লেখ্য, শুক্রবার পানিট্যাঙ্কির গন্ডগোলজোতে পুলিসের অভিযানে ওই এলাকার একটি বাড়ির পিছনের মাটি খুঁড়ে ৬০০ বোতল কাফ সিরাপ, ৬ হাজার ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় জ্যোতি ছেত্রী নামে এক মহিলা গ্রেপ্তার হয়েছে। এনিয়ে পুলিস সুপার প্রবীণ প্রকাশ বলেন, বিভিন্ন জায়গা থেকে এগুলি সংগ্রহ করে সেখানে লুকিয়ে রাখা হয়েছিল। যা পাচার করা হতো। আমরা বেশ কয়েকজনের নাম পেয়েছি। শীঘ্রই তাদের গ্রেপ্তার করা হবে। - নিজস্ব চিত্র।
Advertisement
সম্পর্কিত সংবাদ