নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘরের মাঠে মুম্বইকে হারিয়ে আইএসএল অভিযান শুরু করেছিল চার্চিল ব্রাদার্স। তারপর জয়ের মুখ দেখেনি তারা। বৃহস্পতিবার গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডের কাছে ০-২ গোলে বশ মানল চার্চিল। পেড্রো বেনালির দলকে ১৬ মিনিটে এগিয়ে দেন এথিয়ান। সংযোজিত সময়ে আন্তোনিও মোয়ানোর গোলে ৩ পয়েন্ট নিশ্চিত হয় নর্থ ইস্টের।
Advertisement



