Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নওদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য তৃণমূলের

নওদায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সাহায্য তৃণমূলের
  • ৯ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: নওদার কেদারচাঁদপুরে দু’টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সর্বস্ব হারিয়ে দুই পরিবার সমস্যায় রয়েছেন। খবর পেয়ে শনিবার সকালে স্থানীয় তৃণমূল নেতৃত্ব দুই পরিবারের পাশে দাঁড়াল। দু’বস্তা চাল-ডাল, ত্রিপল ও জামাকাপড় নিয়ে হাজির হন ব্লক তৃণমূলের সভাপতিসহ পঞ্চায়েতের সদস্যরা।
Advertisement
জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে একটি বাড়ির উনুন থেকে আগুন লাগে। এরপর সেখান থেকে আগুন ছড়িয়ে যায় পাশের বাড়িতে। মুহূর্তের মধ্যে বাড়ির সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। শীতের মধ্যে সমস্যায় পড়েছেন দুই বাড়ির সদস্যরা।
তৃণমূলের ব্লক সভাপতি সফিউজ্জামান শেখ বলেন, আমরা খবর পেয়ে ওই দুই পরিবারের পাশে দাঁড়াই। সামান্য কিছু নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে সাহায্য করা হয়েছে। বাড়ি করার জন্য আমরা সাহায্য করব। দুই বাড়িতে যত টালি লাগবে, সব আমি দেব। ওঁদের সেব্যাপারে আশ্বাসও দিয়েছি।
ক্ষতিগ্রস্ত বাড়ির এক মহিলা বলেন, রান্না করার সময় অসাবধানতাবশত আগুন লেগে যায়। খবর পেয়ে অনেকেই সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে, এদিন ব্লক সভাপতি যেভাবে সাহায্য করলেন, তাতে আমাদের খুবই উপকার হল।
Advertisement
সম্পর্কিত সংবাদ