Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

টোটো ইউনিয়নে রাজনৈতিক হস্তক্ষেপ নয়: বিধায়ক সুমিত্র

টোটো ইউনিয়নে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। বৃহস্পতিবার নৈহাটির ঐকতান মঞ্চে টোটোচালকদের সঙ্গে মিটিংয়ে এমন কথা জানালেন নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়।

টোটো ইউনিয়নে রাজনৈতিক  হস্তক্ষেপ নয়: বিধায়ক সুমিত্র
  • ১৫ মে, ২০২৬ ০৮:১৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: টোটো ইউনিয়নে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না। বৃহস্পতিবার নৈহাটির ঐকতান মঞ্চে টোটোচালকদের সঙ্গে মিটিংয়ে এমন কথা জানালেন নৈহাটির বিজেপি বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়। তিনি পরিষ্কার বলেন, টোটো ইউনিয়নে বিজেপি বা তৃণমূল–  কোনো দলেরই কোনো নেতা থাকবেন না। মালিকরা ইউনিয়ন চালাবেন। আর টোটোও চালাবেন মালিকরা। যদি কোন টোটোচালক মালিকের হয়ে গাড়ি চালান, তাহলে আস্তে আস্তে টাকা দিয়ে টোটোর মালিক হয়ে যেতে হবে। একজনের টাকা আছে বলে তিনি একাধিক টোটো কিনে রাস্তায় নামিয়ে দেবেন, এটা হতে পারে না।

Advertisement

নৈহাটিতে কয়েক হাজার টোটো চলে। বিশেষত আর বি সি রোড, অরবিন্দ রোড, শ্যাম রোড, জান মহম্মদ ঘাট রোডে টোটোর জন্য যাতায়াত করা মুশকিল হয়ে দাঁড়ায়। নৈহাটি স্টেশন থেকে বহু মানুষ টোটো করেই বড়মার মন্দিরে, ফেরি ঘাটে যান। এমনকী নৈহাটির বাইরে থেকেও টোটো চলে আসে নৈহাটিতে। ভাড়া নেওয়ার ক্ষেত্রেও কোনো মা-বাপ থাকে না। এই টোটোকেই নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হয়েছেন বিধায়ক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ