Bartaman Logo
৯ জুন, ২০২৬

সন্ত্রাসবাদ ও মদতদাতাদের কাউকেই রেয়াত করা হবে না, হুঁশিয়ারি সেনাপ্রধানের

সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতা, কাউকেই রেয়াত করা হবে না। হুঁশিয়ারি দেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। সোমবার এভাবে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সন্ত্রাসবাদ ও মদতদাতাদের কাউকেই রেয়াত করা হবে না, হুঁশিয়ারি সেনাপ্রধানের
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: সন্ত্রাসবাদী এবং তাদের মদতদাতা, কাউকেই রেয়াত করা হবে না। হুঁশিয়ারি দেশের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর। সোমবার এভাবে নাম না করে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তাঁর বার্তা, ‘ভারতের লক্ষ্য উন্নতি ও সমৃদ্ধি। এই পথে যারা বাধা তৈরি করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ ভারতের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ‘সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। রক্ত ও জল একসঙ্গে বইতে পারে না। আমরা শান্তিপূর্ণ আলোচনা চাই এবং তাতে সহযোগিতা করব। তবে সন্ত্রাসবাদ ও তার মদতদাতাদের কোনও ভাবেই রেয়াত করা হবে না।’ 

Advertisement

পাকিস্তানের পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি সম্পর্কে জেনারেল দ্বিবেদী বলেন, ‘ভারত এমন পরিস্থিতিতে রয়েছে, যেখানে আমরা আর কোনও ব্ল্যাকমেলিংয়ে ভয় পাই না।’ সেনাপ্রধানের হুঁশিয়ারি, দেশের কাউন্টার টেররিজম অপারেশন এখন ‘নিউ নরমাল’। ভারত-বিরোধীদের মদত দেওয়া বন্ধ না করলে তার ফল ভুগতে হবে পাকিস্তানকে। 
সেনাপ্রধান বলেন, ভারতের রাজনৈতিক দলগুলিও দেশের প্রতিরক্ষা জোরদার করতে চায়। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী ও কার্যকরী।’ তিনি আরও বলেন, ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত হওয়ার পর কাশ্মীরে পরিস্থিতির উন্নতি হয়েছে। জেনারেল দ্বিবেদী বলেন, ‘এটা হওয়ার পর রাজনৈতিক স্বচ্ছতা এসেছে। সন্ত্রাসবাদের ঘটনা বহুলাংশে কমেছে।’

সম্পর্কিত সংবাদ