Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

একই নম্বরের একাধিক এপিক আর নেই: নির্বাচন কমিশন

একই নম্বরের একাধিক এপিক বা ভোটার কার্ড নিয়ে রাজনীতির জল কম ঘোলা হয়নি। এই আবহেই এবার জাতীয় নির্বাচন কমিশনের দাবি, একই নম্বরে একধিক ভোটার কার্ড সংক্রান্ত সমস্যা পুরোপুরি নির্মূল হয়েছে।

একই নম্বরের একাধিক এপিক আর নেই: নির্বাচন কমিশন
  • ১৪ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একই নম্বরের একাধিক এপিক বা ভোটার কার্ড নিয়ে রাজনীতির জল কম ঘোলা হয়নি। এই আবহেই এবার জাতীয় নির্বাচন কমিশনের দাবি, একই নম্বরে একধিক ভোটার কার্ড সংক্রান্ত সমস্যা পুরোপুরি নির্মূল হয়েছে। এই ধরনের সমস্ত ভোটার কার্ড চিহ্নিত করে তাদের নয়া এপিক নম্বর দেওয়া হয়েছে। 

Advertisement

জাতীয় নির্বাচন কমিশন আরও জানিয়েছে, একই নম্বরের একাধিক ভোটার কার্ড থাকলেও তাঁরা কেউই ভুয়ো ভোটার নন। সকলেই বৈধ ভোটার। ২০০৫ সাল থেকে ইআরও-রা ভুল করে একই সিরিজের নম্বর ব্যবহার করে ফেলায় ওই বিপত্তি ঘটেছিল। এই সমস্যা নিরসন করতে ৯৯ কোটির বেশি ভোটারের তথ্য খতিয়ে দেখা হয়েছে। দেশের মোট ৩৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত এলাকায় অবস্থিত ৪,১২৩টি বিধানসভার ১০.৫০ লক্ষ পোলিং স্টেশনে ভোটারদের তথ্য খুঁটিয়ে যাচাই করা হয়েছে। কমিশন জানিয়েছে, গড়ে প্রতি চার পোলিং স্টেশন পিছু  একজন করে এমন ভোটার পাওয়া গিয়েছে। এই ধরনের ভোটারকে নতুন নম্বর সহ কার্ড ইস্যু করা হয়েছে। কমিশন আরও দাবি করেছে, একই নম্বরের একাধিক এপিক কার্ড থাকলেও যেহেতু প্রত্যেকে বৈধ ভোটার, তাই অতীতের ভোট প্রক্রিয়ায় এর কোনও প্রভাব পড়েনি।   

Advertisement
সম্পর্কিত সংবাদ