Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ফুটপাতে আর রঙিন পেভার ব্লক নয়, বসবে কংক্রিটের কালো ব্লক

এবার আর রঙিন পেভার ব্লক নয়, ফুটপাতে কালচে বা ধূসর রংয়ের কংক্রিটের ব্লক বসানোর নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এগুলি নোংরা হলেও সহজে বোঝা যাবে না

ফুটপাতে আর রঙিন পেভার ব্লক  নয়, বসবে কংক্রিটের কালো ব্লক
  • ২৩ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার আর রঙিন পেভার ব্লক নয়, ফুটপাতে কালচে বা ধূসর রংয়ের কংক্রিটের ব্লক বসানোর নির্দেশ দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। এগুলি নোংরা হলেও সহজে বোঝা যাবে না। এছাড়া ফুটপাত তৈরির খরচও কমবে। নতুন করে যেখানে যেখানে ফুটপাত তৈরি হবে, সেখানেই এই কালো ব্লক ব্যবহার করতে বলেছেন তিনি।

Advertisement

সম্প্রতি, ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে এই বিষয়টি জানান মেয়র। রঙিন পেভার ব্লকগুলি সহজেই নোংরা হয়ে যায়। রংও উঠে যায়। তখন বহু ক্ষেত্রে কাউন্সিলাররা ফুটপাতের সৌন্দর্যায়নের জন্য কয়েক বছর অন্তর এই পেভার ব্লক নতুন করে বসান। এতে খরচ বাড়ছে। কিন্তু বর্তমানে পুরসভার যে আর্থিক পরিস্থিতি, তাতে এমন ‘সৌখিনতা’ দেখানোর সুযোগ নেই। তাই ফিরহাদ হাকিমের নির্দেশ, কালো রংয়ের কংক্রিটের পেভার ব্লক বসালে সেগুলি নোংরা হলেও বোঝা যাবে না। 
উল্লেখ্য, বর্তমানে কালীঘাটে স্কাইওয়াকের নীচে কালী টেম্পল রোডের ফুটপাত এই বিশেষ ধরনের কালচে কংক্রিটের ব্লক দিয়ে মুড়ে দেওয়া হয়েছে। এক পুরকর্তা বলেন, ব্রিটিশ আমলে কিংবা তারপরেও শহরের বেশ কিছু রাস্তা বা ফুটপাত কালো রঙের গ্রানাইট পাথর বসিয়ে বানানো হয়েছিল। কিন্তু সেই কালচে রঙের গ্রানাইট টেকসই হলেও বর্ষায় পিছল হয়ে পড়ে এবং তা খরচ সাপেক্ষ। তবে এই ধরনের কংক্রিটের ব্লকের খরচ কম। সেগুলি পিছলও হয় না। ফলে ফুটপাতে হাঁটতে সুবিধা হয় পথচারীদের।

Advertisement
সম্পর্কিত সংবাদ