Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে সিদ্ধান্ত হয়নি: পুর কমিশনার

কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, জানালেন পুর কমিশনার স্মিতা পান্ডে। আতঙ্কের কারণ গুজব। বিস্তারিত পড়ুন।

কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে সিদ্ধান্ত হয়নি: পুর কমিশনার
  • ৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। গুজব ছড়ানো হয়েছে। অহেতুক আতঙ্ক ছড়ানো হয়েছে। বৃহস্পতিবার কলকাতা পুরসভায় সাংবাদিক বৈঠকে এ কথা জানান পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। তাঁর সঙ্গে এদিন ছিলেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং।

Advertisement

গত কয়েকদিন ধরে কলেজ স্ট্রিট বইপাড়ায় জল্পনা, ফুটপাতে থাকা বইয়ের দোকান এবং অন্যান্য স্টল তুলে দেবে প্রশাসন। সেখানে উচ্ছেদ চলবে। তবে এ বিষয়ে সরকারিভাবে কোনো নোটিস দেওয়া হয়নি। বই বিক্রেতাদের একাংশের বক্তব্য, পুরসভার কর্মী ও সাদা পোশাকের পুলিশ তাঁদের স্টল বা দোকান সরানোর নির্দেশ দিয়ে গিয়েছিলেন। তবে এদিন স্মিতা পান্ডে এগুলিকে রিউমার ছড়িয়েছে বলে মন্তব্য করেন। জানান, অনেক রকম রিউমার হকার উচ্ছেদ নিয়ে। এআই জেনারেটেড নোটিস বের করা হচ্ছে। কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। কোনো নোটিস দেওয়া হয়নি। এর পাশাপাশি অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, কলকাতা পুলিশ থেকে আমরা খোঁজ নিয়ে দেখেছি এরকম কোনো নোটিস দেওয়া হয়নি। তবে স্বাভাবিকভাবেই রাস্তায় (ব্ল্যাক টপ) কেউ অনিয়ন্ত্রিতভাবে বসে থাকলে আমরা অভিযান করি যাতে গাড়ি চলাচল ঠিকঠাক হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ