Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নানুরের অপহৃতা নাবালিকা গুজরাত থেকে উদ্ধার

নানুরের অপহৃতা নাবালিকা গুজরাত থেকে উদ্ধার
  • ১৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বোলপুর: ন’মাস আগে অপহৃত এক নাবালিকাকে উদ্ধার করল নানুর থানার পুলিস। ওই নাবালিকাকে গুজরাতের পাঁচমহল জেলা থেকে উদ্ধার করা হয়। গত বছর এপ্রিল মাসে ওই নাবালিকাকে প্রেমের জালে ফুসলিয়ে অপহরণ করে বোলপুরের এক যুবক। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিস তদন্ত শুরু করে। পুলিস নাবালিকা ও অভিযুক্তের কোনও হদিশ পাচ্ছিল না। দিন কয়েক আগে একটি সূত্র মারফত খবর পেয়ে পুলিস প্রথমে মুম্বই ও পরে গুজরাতে একটি দল পাঠায়। গুজরাত থেকেই নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিস। যদিও মূল অভিযুক্তকে পুলিস ধরতে পারেনি। আজ, বুধবার গোপন জবানবন্দিব জন্য ওই নাবালিকাকে বোলপুর আদালতে তোলা হবে বলে পুলিসের এক আধিকারিক জানিয়েছেন। 
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ