Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / কলকাতা

নুঙ্গিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের

নুঙ্গিতে ট্রেনের ধাক্কায় মৃত্যু বৃদ্ধের
  • ২৭ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বজবজ: মঙ্গলবার বিকেলে মহেশতলার নুঙ্গি স্টেশনে লাইন পেরতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক প্রবীণের মৃত্যু হয়েছে। মৃতের নাম দেবেন্দ্রনাথ সান্যাল (৭৭)। তিনি ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। কাউন্সিলার বাবুল সর্দার বলেন, উনি কোনও কাজে যাচ্ছিলেন। তখনই ডাউন ৩ টে ২০ মিনিটের বজবজ লোকাল ধাক্কা দেয় তাঁকে। এর ফলেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের। এদিন দেহটি ময়নাতদন্তের পর রাতে দাহ করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ