Bartaman Logo
২৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নান্দনিক নদীয়া উৎসবের সূচনা

নান্দনিক নদীয়া উৎসবের সূচনা
  • ২৯ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি কৃষ্ণনগর: মঙ্গলবার শুরু হল নান্দনিক নদীয়া উৎসব। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই উৎসবের সূচনা হয়। ‌উপস্থিত ছিলেন কৃষ্ণনগর লোকসভার সাংসদ মহুয়া মৈত্র, নদীয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, নদীয়ার জেলাশাসক এস অরুণ প্রসাদ সহ অন্যান্যরা। কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে এই উৎসবের আয়োজন করা হয়। এদিন বিকেলে কৃষ্ণনগর এভি স্কুল মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। তারপর শহরের পোস্ট অফিস মোড় হয়ে গভর্নমেন্ট কলেজের মাঠে তা শেষ হয়। উল্লেখ্য, গতবছর ডিসেম্বর মাসের শেষের দিকে এই নান্দনিক নদীয়া উৎসবের আয়োজন করা হয়েছিল। সেইমতো পরপর দু’দিন উৎসব হয়। কিন্তু, ওই সময় দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং প্রয়াত হন। ফলে দেশজুড়ে জাতীয় শোক পালিত হয়। তাই ডিসেম্বরে ওই উৎসব সম্পূর্ণ করা যায়নি। সেইমতো অনুষ্ঠানের বাকি অংশের সূচনা হল মঙ্গলবার। মেলা চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত। নদীয়ার জেলাশাসক বলেন, আমাদের অনুষ্ঠান কিছুটা বাকি ছিল। সেটাই আবার শুরু হল। তিনদিন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ