Bartaman Logo
১২ জুলাই, ২০২৬
বর্তমান / কলকাতা

নিমতিতা বিস্ফোরণ: জামিনের আর্জি খারিজ অভিযুক্তর

নিমতিতা বিস্ফোরণ: জামিনের আর্জি খারিজ অভিযুক্তর
  • ২৩ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনে বোমা বিস্ফোরণে অভিযুক্ত আবু সামাদের জামিনের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট। এনআইএ-র চার্জশিটে অভিযুক্ত হিসাবে আবু সামাদের নাম ছিল। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং বিস্ফোরক আইনে অভিযোগ দায়ের হয়েছিল। প্রায় ৪ বছর জেলে থাকার যুক্তিতে হাইকোর্টে জামিনের আবেদন করে আবু সামাদ। তার আবেদন খারিজ করে দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ। বেঞ্চের পর্যবেক্ষণ, অভিযুক্তের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা আইনে চার্জ করা হয়েছে। মানবজাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদ ভয়াবহ অপরাধ। অভিযোগ প্রমাণিত হলে তার মৃত্যদণ্ড পর্যন্ত হতে পারে। তার বিরুদ্ধে যে ধারাগুলিতে অভিযোগ আনা হয়েছে, তা গুরুতর। তাই দীর্ঘদিন সংশোধনাগারে থাকার যুক্তিতে জামিন মঞ্জুর করা যায় না। নিমতিতা রেল স্টেশনের বিস্ফোরণের ঘটনায় আহত হন ২২ জন। আহত হন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন। এই মামলায় ২০২১ সালে কেন্দ্রীয় সরকারের নির্দেশে মামলার তদন্তভার হাতে নেয় এনআইএ।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ