Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়ামতপুরে তৃণমূল কাউন্সিলারের ভাইয়ের হাতে লাঞ্ছিত রেশন ডিলার

নিয়ামতপুরে তৃণমূল কাউন্সিলারের ভাইয়ের হাতে লাঞ্ছিত রেশন ডিলার
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: তৃণমূল কাউন্সিলারের ভাইয়ের হাতে লাঞ্ছিত হয়েছেন রেশন ডিলার। এই অভিযোগ তুলে রেশন সামগ্রী বিলি বন্টন বন্ধ রাখার সিদ্ধান্ত রেশন ডিলারদের সংগঠন। তাঁদের দাবি, ঘটনার প্রতিবাদে ১২ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রেশন সামগ্রী বিলি করবে না কুলটি থানার নিয়ামতপুরের কোনও রেশন ডিলার। 
Advertisement
এমনকী মার্চ মাসে কোনও রেশন সামগ্রীও তাঁরা তুলবেন না বলে দোকানের সামনে লিখিত নোটিস সাঁটিয়ে দিয়েছিন ডিলাররা। তাঁদের অভিযোগ, নিয়ামতপুরে রেশন ডিলার রোহিত বালোদিয়াকে হেনস্তা করে স্থানীয় কাউন্সিলারের ভাই। বুধবার বিষয়টি প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে খাদ্য দপ্তর। তারা রেশন ডিলার সংগঠনের সঙ্গে বৈঠক করে। জেলা খাদ্য নিয়ামক অমিত গঙ্গোপাধ্যায় বলেন, রেশন ডিলারদের সঙ্গে আলোচনা করা হয়েছে। সমস্যা মিটে গিয়েছে। 
প্রসঙ্গত, কয়েকদিন আগে নিয়ামতপুরে একজন রেশন ডিলারের বিরুদ্ধে কম সামগ্রী দেওয়া ও খারাপ ব্যবহারের অভিযোগ তুলে দোকান বন্ধ করে বিক্ষোভ দেখানো হয়। রেশন ডিলার রোহিতবাবুর অভিযোগ, স্থানীয় কাউন্সিলার জাকির হোসেনের ভাই মহম্মদ সাগির হোসেন তোলা না পেয়ে ষড়যন্ত্র করে হামলা করিয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছেন সাগির হোসেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ