Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

নিয়মিত মজুরির দাবিতে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের

নিয়মিত মজুরি না মেলায় আন্দোলনে নামলেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের (পিএইচই) ঠিকা কর্মীরা। সোমবার তাঁরা শিলিগুড়ির পিএইচই’র উত্তরবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার অফিসে দীর্ঘক্ষণ অবস্থান করেন। এমনকী, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান।

নিয়মিত মজুরির দাবিতে বিক্ষোভ ঠিকা শ্রমিকদের
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নিয়মিত মজুরি না মেলায় আন্দোলনে নামলেন জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের (পিএইচই) ঠিকা কর্মীরা। সোমবার তাঁরা শিলিগুড়ির পিএইচই’র উত্তরবঙ্গের চিফ ইঞ্জিনিয়ার অফিসে দীর্ঘক্ষণ অবস্থান করেন। এমনকী, এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান। 
Advertisement
শিলিগুড়ি শহরের সেভক রোডে পিএইচই’র চিফ ইঞ্জিনিয়ারের অফিস। এদিন সকালে ওই অফিস চত্বরে জড়ো হন উত্তরবঙ্গের আট জেলার ঠিকা শ্রমিকদের একাংশ। দুপুরে তাঁরা সেখানে অবস্থান বিক্ষোভ শুরু করেন। যার নেতৃত্বে ছিল আরএসপি’র শ্রমিক সংগঠন ইউটিইউসি অনুমোদিত উত্তরবঙ্গ পিএইচই মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়ন। বিকেল নাগাদ তারা পিএইচই’র উত্তরবঙ্গ মেকানিক্যাল ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ঘেরাও করে বিক্ষোভ দেখায়। সন্ধ্যা পর্যন্ত তাদের কর্মসূচি চলে। 
পরে উত্তরবঙ্গ পিএইচই মেকানিক্যাল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক সুব্রত গুপ্ত বলেন, পাম্প অপারেটর, ড্রাইভার, নিরাপত্তাকর্মী মিলিয়ে উত্তরবঙ্গে পিএইচই’র প্রায় ২৫০০ জন ঠিকাকর্মী রয়েছেন। দীর্ঘ চার মাস ধরে তাঁদের মজুরি মিলছে না। এমনকী, গত এক বছর ধরে মজুরি থেকে পিএফের টাকা কাটলেও কোনও রসিদ মেলেনি। তাই নিয়মিত মজুরি দেওয়া, পিএফের রসিদ দেওয়া সহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করা হয়েছে। 
পিএইচই’র উত্তরবঙ্গ মেকানিক্যাল ডিভিশনের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার পূর্ণজিৎ রায় অবশ্য বলেন, আন্দোলনকারীরা ঘেরাও করেননি। নিয়মিত মজুরি দেওয়া সহ বিভিন্ন দাবিতে ডেপুটেশন দিয়েছেন। তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ ব্যাপারে যা পদক্ষেপ নেওয়ার তারা নেবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ